November 5, 2026, 2:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরের সম্পদ লিখে নিয়ে রাস্তায় ফেলে গেল বোবা মাকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরের গাংনীতে সম্পত্তি লিখে নিয়ে বাকপ্রতিবন্ধী মাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। অসহায় বৃদ্ধের ঠাঁই মিলেছে অন্যের বাড়িতে। ঘটনাটি ঘটেছে শনিবার (৮ জুলাই) সকালে মেহেরপুরের গাংনীর কল্যাণপুর গ্রামের উত্তর পাড়ায়।

প্রতিবেশীরা আশ্রয় দিয়েছেন ওই বৃদ্ধাকে। পুলিশ বলছে, কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেবে।

উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত খেলাফত মণ্ডলের স্ত্রী বৃদ্ধা সাহেরা খাতুন। স্বামী মারা গেছেন ২০ বছর আগে। সংসারে রয়েছে তিন ছেলেসহ পাঁচ মেয়ে।

অভিযোগ উঠেছে, ছেলেরা পাঁচ বোনের সম্পত্তি লিখে নেয়। এরপর থেকে তাকে নির্যাতন শুরু করেন ছেলেরা। সম্পদ থেকে বঞ্চিত হওয়ায় মেয়েরাও খোঁজ নেন না মায়ের। অবশেষে ছেলেরা বাকপ্রতিবন্ধী মাকে ফেলে গেছেন রাস্তায়। বৃষ্টির মধ্যে ভিজে আর্তনাদ করলেও কেউ এগিয়ে আসেনি তাকে রক্ষায়।

প্রতিবেশী বাবলু জানান, মাকে দেখার বিষয়ে তিন ভাইয়ের মধ্যে সমঝোতা হয়। ১০ দিন করে একেক সন্তান মাকে খাওয়াবে ও যত্ন নেবে। অথচ কেউ সঠিকভাবে তা করেন না। বর্তমানে মেজো ছেলের কাছে রয়েছেন সাহেরা। কিন্তু ছেলে ও তার স্ত্রী রুপিয়া খাতুন মা সাহেরাকে বৃষ্টির মধ্যে রাস্তায় ফেলে যান।

প্রতিবেশী সাজিয়া খাতুন জানান, সন্তানদের সংসারে অভাব নেই। প্রতিনিয়ত ওই পরিবারের লোকজন মারধর করে।

সাহেরা খাতুনের দেবর হারেজ আলী জানান, সাহেরার স্বামী মারা যাওয়ার সময় নগদ ৪০ হাজার টাকা দিয়ে যান। ওই টাকা স্থানীয় কাউছার মেম্বারের কাছে জমা রাখা হয়। কিন্তু সেই টাকারও হদিস নেই। আবার বয়স্ক ভাতার টাকাও সন্তানেরা ভাগ করে নেয়।

এ ব্যাপারে সাহেরা খাতুনের কোনও ছেলে ও তাদের স্ত্রীরা কথা বলতে চাননি। এদিকে ৪০ হাজার টাকা গচ্ছিত রাখার ব্যাপারে স্থানীয় মেম্বার কাউছার মেম্বারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page