April 12, 2026, 8:10 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর অনুকূলে বরাদ্দ দেয়া ত্রাণের মালামাল উদ্ধার করেছে যৌথবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মেহেরপুর জেলা শহরের কাশ্যাপ পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের অনুকুলে বরাদ্দ দেয়া সরকারি ত্রাণের মালামাল উদ্ধার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলা ভূমি কমিশনারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল কাশ্যপ পাড়ার সুরমান আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে হুইল চেয়ার, খেলার সামগ্রী, টেলিভিশন, কাপড়সহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। মালামালগুলো মেহেরপুর সদর থানা হেফাজতে রাখা হয়েছে।
বাড়ির মালিক সুরমান আলী জানান, সাবেক জনপ্রশাসন মন্ত্রীর আতী¥য় দোলন দর্জী মাসিক ৬ হাজার টাকা হিসেবে তার বাড়ির নিচতলা ভাড়া নেন। সেখানে প্রায় একবছর ধরে মন্ত্রীর বিভিন্ন মালামাল রেখে আসছেন।
মেহেরপুর সদর উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুরমান আলীর বাড়িতে সরকারি ত্রাণের মালামাল রাখা আছে। খবর পেয়ে অভিযান চালিয়ে সরকারি ত্রাণের বিভিন্ন মালামাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মালামালগুলো জব্দ করেছি। কাগজপত্র যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page