October 17, 2026, 7:17 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে ছুরিকাঘাতে যুবদল নেতা খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মৌলভীবাজারের বড়লেখায় ছুরিকাঘাতে এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। আসামি ধরতে অভিযানে নেমেছে পুলিশের একাধিক টিম।

শনিবার রাতে উপজেলার সুজানগরের বাড্ডা জহিরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নোমান আহমদ (২৮) বড়লেখা সুজানগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাবুল আহমদ জানান, শনিবার রাতে উপজেলার সুজানগরের বাড্ডা জহিরগঞ্জ বাজারে তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুই যুবক। নিহত নোমান উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। নোমান দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তিনি বলেন, তারা জানতে পেরেছেন তাকে হত্যা করেছে মারজান আহমদ গং।

সুজানগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস শহীদ জানান, শনিবার রাতে নোমান উপজেলার বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ মোটরসাইকেল যোগে দুই যুবক এসে নোমানের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে।

এ সময় তার চিৎকারে মানুষজন আসার পূর্বে ঘাতকরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা নোমানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়।

সিলেট ওসমানী হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে নোমানকে ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনও সঠিকভাবে জানা যায়নি।

ইউপি সদস্য শহীদ আরও বলেন, পালিয়ে যাওয়া দুই যুবককে এলাকাবাসী চিনেছেন। এদের একজন সুজানগর ইউনিয়নের দশঘরি গ্রামের সবির মিয়ার ছেলে মারজান আহমদ ও অপরজন একই ইউনিয়নের কালাইউরা গ্রামের আব্দুস শহীদের ছেলে রেহান আহমদ।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে যাই। লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে নোমানকে অভিযুক্তরা ছুরিকাঘাত করতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটি নিয়েও তদন্ত চলছে বলে জানান তিনি।

এ ব্যপারে বড়লেখা থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল কায়ূম জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। নোমান ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন ও মাঝেমধ্যে তিনি সিএনজি অটো চালাতেন এবং পারিবারিক কৃষি কাজও করতেন।

তিনি জানান, নোমানের পরিবার থেকে এখনও কোন এজহার আসেনি। লাশ এখনো সিলেটে রয়েছে। তবে এজহার না আসলেও আসামি ধরতে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page