October 5, 2026, 6:22 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে ফেসবুক পোস্টের জেরে তরুণকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মৌলভীবাজারে রেজাউল করিম নাঈম (২১) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের টিভি হাসপাতাল এলাকার বর্ষিজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোহান নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত রেজাউল করিম বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে ফেসবুকে একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে নাঈমের সঙ্গে পাশের বাড়ির রনির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ও তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে রেজাউলকে ধরে রনিদের বাড়িতে নিয়ে যান। সেখানে কয়েকজন মিলে তাকে মারধর করেন। পরে দেশীয় অস্ত্র দিয়ে নাঈমকে কুপিয়ে আহত করেন তারা।

খবর পেয়ে নাঈমের বাবা-মা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রেজাউল করিম নাঈম এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছে।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সোহান নামে একজনকে আটক করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, প্রতিবেশীদের দেশীয় অস্ত্রের আঘাতে নাঈমের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।



Our Like Page