September 8, 2026, 3:10 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) রাত দেড়টার দিকে জুড়ী শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ৬ অক্টোবর জুড়ি থানায় করা পুলিশি কাজে বাধা দেওয়া, বেআইনি কাজ ও হত্যার উদ্দেশ্যে আঘাত করা মামলায় ৯নং গ্রেপ্তারি পরোয়ানার আসামি ছিলেন মাওলানা আব্দুর রহমান।

জানা যায়, গত ৫ অক্টোবর তত্ত্বাধায়ক সরকারের দাবিতে জুড়ীতে মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল থেকে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে জুড়ী থানার উপ পরিদর্শক (এসআই) খসরুল আলম বাদল বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ মামলায় এতদিন জামায়াত আমির মাওলানা আব্দুর রহমান পলাতক ছিলেন।

জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মাওলানা আব্দুর রহমানকে গ্রেপ্তারের করা হয়েছে। আজ শনিবার মাওলানা আব্দুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page