October 17, 2026, 8:34 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে আওয়ামী লীগের হরতাল পালনের সন্দেহে ৭০টি মোটরসাইকেল জব্দ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহে আওয়ামী লীগের পক্ষে হরতাল পালনের সন্দেহে ৭০টি মোটরসাইকেল জব্দ করে যৌথবাহিনী। পরে হরতালের প্রস্তুতির প্রমাণ না মেলায় কাগজপত্র চেক করে কয়েকটি অপরাধে ৪৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টার দিকে শহরের জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় পরিবেশ শান্তিপূর্ণ রাখতে রাতদিন কাজ করছে। তবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শনিবার (১৮ জানুয়ারি) হরতাল পালন না করতে পারলেও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করতে পারে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সতর্ক রয়েছে। এরইমধ্যে বিকেলে হঠাৎ ৭০টি মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে জিলা স্কুল মাঠে জড়ো হয় অনেকে।

ওসি বলেন, তারা হরতালের প্রস্তুতির জন্য আগের দিন নাশকতা করতে শোডাউন করছে এমন সন্দেহে মোটরসাইকেলগুলো আটকায় যৌথবাহিনী। পরে হরতালের প্রস্তুতির প্রমাণ না মেলায় গাড়িগুলোর কাগজপত্র চেক করা হয়। এসময় কাগজপত্র ও হেলমেট না থাকাসহ কয়েকটি অপরাধে সবগুলো গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এরমধ্যে ৪৫টির কোনো কাগজপত্র না থাকায় ট্রাফিক বিভাগে রেখে দিয়ে ২৫টি গাড়ি তাদের মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।

মোটরসাইকেল শোডাউন যারা বের করেছিল, তারা সবাই বিভিন্ন স্কুল-কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থী বলেও জানিয়েছেন ওসি মো. সফিকুল ইসলাম।

ময়মনসিংহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় আশিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার হরতালের ডাক দেওয়ার বিষয়টি আমরাও অডিওতে শুনেছি। শনিবার (১৮ জানুয়ারি) তাদের কোনো নেতাকর্মীকে মাঠে নামতে দেওয়া হবে না। দিনব্যাপী ময়মনসিংহ শহরসহ উপজেলাগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নেবে। কেউ মাঠ উত্তপ্ত করার চেষ্টা করলে ছাত্র-জনতা এর উপযুক্ত জবাব দেবে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page