October 9, 2026, 11:47 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ফেসবুকে ক্ষমা চেয়ে একটি পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর ছাত্রদলের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিজয় পাল প্রলয় (২১) ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিজয় পাল প্রলয় একটি পোস্টে লেখেন, ‘আমি জেনে বা না বুঝে আপনাদের মনে যদি কোনো প্রকার কষ্ট বা আঘাত দিয়ে থাকি, তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দেবেন।’

এ ছাড়া তার ফেসবুক টাইমলাইনে মানসিক অস্থিরতার ইঙ্গিত পাওয়া যায়—এমন আরও কয়েকটি পোস্ট ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। মরদেহ উদ্ধারের পর সেসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও সেগুলোর সত্যতা নিশ্চিত করেনি পুলিশ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page