August 5, 2026, 8:46 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে প্রেমের প্রস্তাব প্রত্যখ্যান করায় কলেজছাত্রীর গলা কেটে হত্যার চেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষুর দিয়ে কলেজছাত্রীর গাল কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে জাহিদ হোসেন (১৮) নামের এক বখাটের বিরুদ্ধে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ গেটে এ ঘটনা ঘটে। জাহিদ হোসেন গফরগাঁও ইউনিয়নের উথুরা শিবগঞ্জ বাজার এলাকার কবীর হোসেনের ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জাগো নিউজকে জানান, দীর্ঘদিন ধরে কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন জাহিদ। এতে কলেজছাত্রী রাজী না হওয়ায় শনিবার সকালে কয়েকজন বখাটে নিয়ে কলেজ গেটে অবস্থান নেন জাহিদ।

এ সময় ওই ছাত্রী কলেজ গেটে আসলে পথরোধ করে ফের প্রেমের প্রস্তাব দেন জাহিদ। এতে রাজী না হওয়ায় ধারালো ক্ষুর দিয়ে তার মুখের বেশ কয়েকটি স্থান কেটে দেন ওই বখাটে। তার চিৎকারে পালিয়ে যায় তারা। পরে কলেজছাত্রীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page