October 14, 2026, 3:12 pm
শিরোনামঃ
তুরস্কের সমুদ্রতলে ৪৭০০ মিলল বছরের পুরনো জাহাজ জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ আমাদের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না : ইরাকের প্রধানমন্ত্রী যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের ভূমিকা ও অংশীজনদের করণীয় শীর্ষক কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন প্রকল্পের ভূমিকা এবং অংশীজনদের করণীয় শীর্ষক বিভাগীয় কর্মশালা আজ ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মো. সিরাজুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার, নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. দীন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মাহফুজুল ইসলাম মাসুম প্রমুখ।
বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবার আগে স্মার্ট সিটিজেন গড়ে তুলতে হবে। আর মাদ্রাসা থেকেই আধুনিক, মানস্মত শিক্ষা দিয়ে নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে। এজন্য মাদ্রাসা শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।
কর্মশালায় ময়মনসিংহ বিভাগের চার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১৪৪টি মাদ্রাসা প্রধান উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page