April 1, 2026, 2:40 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

যমুনা সেতুতে ২৪ ঘন্টায় ৪৯ হাজার ১৮২ টি যানবাহন পারাপার ; ৩ কোটি ৪৩ লাখ টাকা টোল আদায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৯ হাজার ১৮২ টি যানবাহন পারাপার হয়েছে। আর এতে যমুনা সেতু কর্তৃপক্ষ টোল আদায় করেছে ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।

আজ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে ঢাকায় কর্মস্থলে ফিরছে উত্তরবঙ্গের মানুষ। এতে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহনের চাপ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৯  হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬৫ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ৩০ হাজার ৮১৭ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য দুইপাশেই দুটি আলাদা বুথ রাখা হয়েছে।

তিনি আরো জানান,গত ৪ দিনে সেতুর ওপর দিয়ে মোট ১ লাখ ৪৬ হাজার ৫৬৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ২ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page