October 2, 2026, 4:48 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা 

ইয়ানূর রহমান : যশোরের অভয়নগরের মরিচা গ্রামে নিখোঁজের প্রায় ১২ ঘন্টা পর আব্দুল মালেক শেখ (৬৫) নামে এক কৃষকের লাম উদ্ধার হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের জামাতা আবু তুহা। নিহত আব্দুল মালেক শেখ মরিচা গ্রামের ধলু মিয়ার ছেলে।

 

পরিবার সুত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় জমিতে যাওয়ার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। রাত ১০টার দিকে তার স্ত্রী বাড়ির পাশে ভ্যানটি দেখতে পান। তবে স্বামীকে না পেয়ে পরিবারের লাকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাত ১২টার দিকে পাশের একটি বাড়িতে গিয়ে জানতে পারেন, আব্দুল মালেক সেখানে গিয়েছিলেন এবং পরে বের হয়ে গেছেন। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

 

জামাতা আবু তুহা জানান, সকালে সাড়ে ৯টার দিকে তার শাশুড়ি ফোন করে স্বামীর নিখোঁজ থাকার বিষয়টি তাদের জানান। পরে বাড়ির পাশের একটি সুপারি বাগানে আব্দুল মালেকের মরদেহ পড়ে থাকতে দেখেন তার স্ত্রী। লাশের দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করেন আবু তুহা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page