July 12, 2026, 8:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

যশোরের চিহ্নিত প্রতারক অর্ধশতাধিক মামলা ও সাজাপ্রাপ্ত আসামি সজিব আটক

ইয়ানূর রহমান : অর্ধশতাধিক মামলা, সাজাপ্রাপ্ত আসামি ও চিহ্নিত প্রতারক যশোরের সজিব ইখতেয়ারকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ। সজিব ইখতেয়ার বাঘারপাড়া উপজেলার তেলিধন্যপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ও খাজুরার সজিব জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাপাড়ার
থানার তদন্ত ওসি মকবুল হোসেন।

তিনি জানান, সজিবের বিরুদ্ধে তাদের থানার ২২ টি মামলায় ওয়ারেন্ট ছিলো। এছাড়াও তিনি আটটি সাজাপ্রাপ্ত মামলার আসামি।

তিনি আরও জানান, সজিব দেশের বিভিন্ন জেলায় নানা ধরণের প্রতারণার আশ্রয় নিয়ে সাধারণ মানুষদের কাছথেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। অনেক সময় পাওনাদারদের উপর হামলাও চালিয়েছে। হত্যার হুমকিও দিয়েছে।  এসব অভিযোগে দেশের অন্তত ১৫ জেলায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। গোপন খবরে বৃহস্পতিবার বেলা ১১ টায় তারা জানতে পারেন সজিব বাঘারপাড়ার নিজবাড়িতে অবস্থান করছেন। তাৎক্ষনিক তারা অভিযান চালিয়ে সজিবকে আটক করে।
এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন বলেন, যশোরের বাঘারপাড়ায় থানায় তার বিরুদ্ধে ৩৯টি মামলা রয়েছে। এছাড়া অন্য উপজেলা ছাড়াও বরিশাল, ঝালুকাঠি, ফরিদপুর, জামালপুর, মাদারীপুর, বরগুনাসহ বিভিন্ন জেলা অন্তত আরও ৪০/৫০ টি মামলা রয়েছে বলে তারা জানতে পেরেছেন। তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page