October 9, 2026, 9:57 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

যশোরের চৌগাছায় পুলিশের অভিযানে ১২ বোতল নিষিদ্ধ কফ সিরাপসহ ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২ বোতল নিষিদ্ধ এসকাফ কফ সিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) চৌগাছা থানা পুলিশ জানায়, রোববার দুপুর ২টা ২০ মিনিটে থানার উপপরিদর্শক হোসেন পাটোয়ারীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সদর ইউনিয়নের বেড় গোবিন্দপুর গ্রামের একটি পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে নাইম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার দখল থেকে ১২ বোতল নিষিদ্ধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। পরে দুপুর ২টা ৪০ মিনিটে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া নাইম হোসেন উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে।

চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নাইম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page