September 8, 2026, 4:30 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

যশোরের ঝিকরগাছায় চুরির অপবাদে স্কুলছাত্রকে নির্যাতন ; ভিডিও ভাইরাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের ঝিকরগাছায় চুরির অপবাদ দিয়ে এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নির্যাতিত ছেলেটি নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ভিডিওতে দেখা যায়, গলায় গামছা দিয়ে তাকে টেনেহিঁচড়ে ৪-৫ জন যুবক একটি কুলক্ষেতে নিয়ে যান। সেখানে বাঁশের লাঠি দিয়ে তাকে উপর্যুপরি মারতে থাকেন। ছেলেটি আকুতি করলেও তারা থামেননি।

নির্যাতিত ছেলেটির বাবা জানান, ১৮ অক্টোবর দুপুরে তার ছেলে দোকান থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হাজিরবাগ গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে আলম ও আবুল কালাম আজাদ ওরফে আনন্দের ছেলে সেতু তার ছেলের গতিরোধ করেন। এ সময় চুরির অপবাদ দিয়ে তাকে গামছা দিয়ে বেঁধে পাশের কুলক্ষেতে নিয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। অভিযুক্তরা ক্ষমতাধর হওয়ায় তিনি থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। তার ছেলে বাড়িতে চিকিৎসাধীন আছে বলে জানান।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, বিষয়টি তার জানা নেই। এঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page