September 8, 2026, 6:11 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলের চেকপোস্টে কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ ১ যাত্রী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বেনাপোল চেকপোস্টের স্ক্যানিং রুম থেকে প্রায় কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ মানিক মিয়া (৩৭) নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে বিজিবি। তার কাছ থেকে ৯০ হাজার মার্কিন ডলার, এক হাজার ৬১০ ভারতীয় রুপি ও ৩২ হাজার ৪৮০ বাংলাদেশি টাকা জব্দ করা হয়েছে।

বুধবার সকালে অবৈধ বিদেশি মুদ্রা বহনের অভিযোগে তাকে আটক করা হয়। আটক মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে।

যশোর ব্যাটেলিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বুধবার সকালে বেনাপোল চেকপোস্টের স্ক্যানিং রুমে অবস্থান নেয়। কিছু সময় পর ভারত হতে আগত এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার সাথে থাকা বেলেন্ডার মেশিনের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৯০ হাজার মার্কিন ডলারসহ তাকে আটক করা হয়।

যার বর্তমান বাজার মূল্য ৯৯ লাখ ৫ হাজার ৪০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং উক্ত মার্কিন ডলার সে অবৈধভাবে হুন্ডি/মানি লন্ডারিং উদ্দেশ্যে বহন করছিল।

পরবর্তীতে তার লাগেজ/ব্যাগ তল্লাশি করে ভারতীয় এক হাজার ৬১০ রুপি এবং বাংলাদেশী ৩২ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত দেশি বিদেশি মুদ্রাসহ মোট সিজার মূল্য ৯৯ লাখ ৪০ হাজার ১৫ টাকা।

আটককৃত বৈদেশিক মুদ্রাসহ আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page