September 7, 2026, 11:10 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলের পুকুরের পাশ থেকে ১৬টি ককটেল উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের একটি পুকুরের পাশ থেকে ১৬টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) সকালে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারের পশ্চিম পাশে বালুন্ডা-বারপোতা সড়কে একটি পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল পড়ে রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে এসআই শংকর কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত ১৬টি ককটেল স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করেন। কে বা কারা ককটেলগুলো রেখেছে তদন্তের পর জানা যাবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত করে উক্ত বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page