September 30, 2026, 5:11 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক

ইয়ানূর রহমান : যশোরের বেনাপোলে নাশকতা মামলার তদন্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের চলমান বিশেষ অভিযানে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে তাদের পুলিশ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন-বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর মল্লিকপাড়া গ্রামের উসমান মল্লিকের ছেলে আতাউর মল্লিক (৪৬),

একই ইউনিয়নের বোয়ালিয়া মানিক গ্রামের মৃত আহসান আলী মল্লিকের ছেলে মার্জন আলী (৫০) এবং বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামের সোহাগ মোল্লার ছেলে সজল মোল্লা (২০)।

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানিয়েছেন, আটককৃতরা সকলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের সক্রিয় সদস্য ও নেতা ছিলেন।

তিনজনের মধ্যে, আতাউর মল্লিক বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ৩ নম্বর রঘুনাথপুর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য, মার্জন আলী একই ইউনিয়নের ৬ নম্বর বোয়ালিয়া মানিক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সজল মোল্লা বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বেনাপোল পোর্ট থানার ওসি আরশাফ হোসেন বলেন, নাশকতা মামলার তদন্ত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। পরে সংশ্লিষ্ট মামলায় তাদের সংশ্লিষ্ঠতা পাওয়ায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বেনাপোল পোর্ট থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলায় পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page