September 16, 2026, 7:09 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলে ভালোবাসার ডালি নিয়ে মানুষের দুয়ারে ইমদা

ইয়ানূর রহমান : ভোটের মাঠে প্রতিশ্রুতির পাশাপাশি মানুষের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে এগিয়ে চলেছেন বেনাপোল পৌরসভার মেয়রপ্রার্থী ইমদাদুল হক ইমদা। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে রবিবারও তিনি ছুটেছেন মানুষের দ্বারে দ্বারে। হাসিমুখে কুশল বিনিময়, মতবিনিময় আর উন্নয়নের প্রত্যাশার কথা শুনে দিনভর সরব ছিলেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) বেনাপোল পৌরসভার বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন ইমদা। ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমর্থন ও দোয়া কামনা করেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদা বলেন, “আমি ভোটারদের কাছে শুধু ভোট চাইতে আসিনি, তাদের ভালোবাসা ও আস্থা অর্জন করতে এসেছি। বেনাপোলবাসীর প্রত্যাশাকে সামনে রেখেই একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ পৌরসভা গড়ে তুলতে চাই।”

তিনি বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হওয়ায় বেনাপোলের রয়েছে আন্তর্জাতিক গুরুত্ব। অথচ নাগরিক সুবিধার দিক থেকে এখনও অনেক ঘাটতি রয়েছে। নির্বাচিত হলে পরিকল্পিত নগরায়ণ, পরিচ্ছন্নতা, নাগরিক সেবা বৃদ্ধি এবং মাদক-দুর্নীতি ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে অগ্রাধিকার দেওয়া হবে।

 

ইমদাদুল হক ইমদা যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব। টানা কয়েক দিনের গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

 

গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page