April 25, 2026, 4:03 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলে ভ্রমণকারী যাত্রীদের সঙ্গে প্রতারণার দায়ে ১০ দোকানে তালা লাগালো প্রশাসন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভ্রমণকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে বেনাপোল চেকপোস্ট এলাকার ১০টি দোকানে তালা দিয়েছে পুলিশ। আজ বুধবার (২২ নভেম্বর) শারমিন ও জাকির নামে দুজন ভ্রমণকারীর থেকে প্রতারণার মাধ্যমে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে এসব দোকান বন্ধ করে দেওয়া হয়। এর আগেও একাধিকবার এসব দোকানে তালা ঝুলিয়ে প্রতারকদের আটক করা হয়েছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দ্রুত পাসপোর্টের কাজ করিয়ে দেওয়ার কথা বলে বাস স্ট্যান্ড, রেল ষ্টেশন ও বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের সামনের এসব দোকানে যাত্রীদের বসাতো প্রতারকরা। পরে টাকা নিয়ে জাল ভ্রমণ কর রশিদ তৈরি এবং সঙ্গে থাকা টাকার নম্বর লেখার অজুহাতে যাত্রীদের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১০টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগেও এমন অভিযোগে কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। যাত্রীদের নিরাপত্তায় পুলিশের এ অভিযান চলবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page