August 7, 2026, 2:56 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পেটে মিললো ১০ পিচ স্বর্ণের বার

ইয়ানূর রহমান : বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ১০ পিচ (৫ শ” ৮০ গ্রাম ওজনের) স্বর্ণের বার সহ ইব্রাহিম বেপারি (৩৫) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

সোমবার (৬ মার্চ) সকালে চেকপোস্ট ইমিগ্রেশনের বর্হিরগমন থেকে তাকে আটক করা হয়।

আটক যাত্রী ইব্রাহিম মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানার চারকেওয়ার গ্রামের আব্দুল লতিফ বেপারির ছেলে। যার পাসপোর্ট নং-(এ ০৩৮৩২৯৮০)।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে, চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনে কঠোর নজরদারি সহ অবস্থান নেয় শুল্ক গোয়েন্দা সদস্যরা। এসময় সন্দেহভাজন ওই যাত্রীর গতিবিধি পর্যবেক্ষন করে তাকে আটক পূর্বক তল্লাশি করা হয়। এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার কাছে কোন কিছু পাওয়া না গেলে, তাকে স্থানীয় বেনাপোল রজনী ক্লিনিকে নিয়ে গিয়ে এক্সরে করলে তার পেটের ভিতরে বিশেষ কোন বস্তুর অস্তিত্ব টের পাওয়া যায়। পরে, কালো কসটেপ দিয়ে মোড়ানো ১০ পিচ স্বর্ণের বার তার পেট থেকে বের করা হয়। যার আনুমানিক মূল্য ৪২ লক্ষ টাকা।

আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও স্বর্ণ গুলো সরকারী কোষাগারে জমা প্রদান করা হবে বলে জানান এই কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page