October 29, 2026, 8:33 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক

ইয়ানূর রহমান : বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের মির্জাপুরের কৃষকলীগের বহিষ্কৃত সভাপতি হুমায়ুন তালুকদারকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত হুমায়ুন তালুকদার টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সাইফুর রহমান খান জানান, ভারতে যাওয়ার উদ্দেশ্যে হুমায়ুন তালুকদার ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে সিস্টেম যাচাই বাছাইকালে তার নাম ‘কালো তালিকাভুক্ত’ হিসেবে দেখা যায়। পরবর্তীতে তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page