October 6, 2026, 3:09 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোল থেকে ২১টি ককটেল বোমা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বেনাপোল পোর্ট থানার ভবারবের গ্রামের একটি পুকুরের ঝোপের মধ্যে থেকে ২১টি ককটেল বোমা উদ্ধার করেছে র‌্যাব যশোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার ভোররাতে একটি অভিযান চালিয়ে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে বিপুল পরিমাণ ককটেল বোমা মজুদ রাখা রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একটি বালতি ভর্তি ২১ টি ককটেল বোমা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত বিপুল পরিমাণ ককটেল বোমা দ্বারা যে কোন বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে একত্রিত করা হয়েছিল। উক্ত ককটেল বোমা মজুদকারীদের সনাক্ত ও গ্রেফতারে র‌্যাব সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত ককটেল বোমা জব্দ তালিকা করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।



Our Like Page