February 21, 2026, 6:35 am
শিরোনামঃ
কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র আদালতের তিরস্কারের পর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক
এইমাত্রপাওয়াঃ

যশোরের শংকরপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরি ; অভিযান চালিয়ে কারিগরকে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে শাহাদত হোসেন (৪০) নামে অস্ত্র তৈরির এক কারিগরকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ওয়ার্কশপে অভিযান চালায় পুলিশ। আটক শাহাদত ওই এলাকার শাহাজাহান আলীর ছেলে।

ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার জানান, চোপদারপাড়ায় একটি বসতঘরের সঙ্গে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে। সেখানে অস্ত্র তৈরি করা হয়। এরপর সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ওয়ার্কশপে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। সেখান থেকে পুলিশ একটি দেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির নানা সরঞ্জামাদি উদ্ধার করে। একইসঙ্গে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত মিস্ত্রি শাহাদতকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page