September 20, 2026, 2:29 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

যশোরের শংকরপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরি ; অভিযান চালিয়ে কারিগরকে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে শাহাদত হোসেন (৪০) নামে অস্ত্র তৈরির এক কারিগরকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ওয়ার্কশপে অভিযান চালায় পুলিশ। আটক শাহাদত ওই এলাকার শাহাজাহান আলীর ছেলে।

ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার জানান, চোপদারপাড়ায় একটি বসতঘরের সঙ্গে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে। সেখানে অস্ত্র তৈরি করা হয়। এরপর সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ওয়ার্কশপে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। সেখান থেকে পুলিশ একটি দেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির নানা সরঞ্জামাদি উদ্ধার করে। একইসঙ্গে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত মিস্ত্রি শাহাদতকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page