April 6, 2026, 2:08 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শার্শা জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সকাল ৯ টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বাজারের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় নূর ইসলাম নামে অপর একজন আহত হয়েছে।

নিহত জান্নাতুল ফেরদৌস মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে। আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজিউল্ল্যাহ এর ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে মটর সাইকেল যোগে সহকর্মী নূর ইসলামের সাথে শার্শার উদ্দেশ্যে রওনা হলে প্রতিমধ্যে নাভারণ বাজারে পৌঁছালে ভ্যানের সাথে মোটরসাইকেলর ধাক্কা লেগে জান্নাতুল
ফেরদৌস সড়কের উপরে পড়ে যায়।

এ সময় বিপরিত দিক থেকে আসা একটি দ্রুতগতীর ট্রাক তার মাথার উপর দিয়ে পিষে দিয়ে চলে গেলে ওখানেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মামুন হুসাইন জানান, পারিবারের স্বজনদের অনুরোধে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page