October 7, 2026, 8:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শার শফি উদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে মণিরামপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে। শনিবার গভীর রাতে মনিরামপুরের রাজগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করেন। আটক শফি উদ্দীন শার্শা উপজেলার চন্দ্রপুর গ্রামের আব্দুল হকের ছেলে।

পুলিশের দাবি, শফি উদ্দীন শার্শা উপজেলা এলাকা থেকে এসে রাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংগঠনটির প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শফি নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার পরিকল্পনার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শফি উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।



Our Like Page