November 19, 2026, 3:54 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক

ইয়ানূর রহমান : শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে ২০০ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ ২ যুবককে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন, শার্শার রাজনগর গ্রামের মনু মিয়ার ছেলে আবু সাঈদ (২১) ও গোড়পাড়া গ্রামের জাহান আলী খানের ছেলে সবুজ খান (৩৫)।

পুলিশ জানায়, সোমবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে রাজনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রুবেল ব্যাপারীর বাড়ির সামনে শালতা থেকে শাড়াতলা বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে আবু সাঈদকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পোটলায় থাকা ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক আবু সাঈদ ও ঘটনার সঙ্গে জড়িত পলাতক আরও দুইজনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে।

অপরদিকে, পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের জাহান আলী খানের ছেলে সবুজ খান (৩৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) পাকশিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাকশিয়া বাজারের ব্রিজসংলগ্ন উত্তর পাশে আরিফ হোসেনের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে সবুজ খানকে আটক করা হয়।

পুলিশের দাবি, তার হেফাজত থেকে ২০০ বোতল ‘উয়ানসেরেক্স কফ সিরাপ’ এবং একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিসহ ঘটনার সঙ্গে জড়িত পলাতক আরও তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page