September 9, 2026, 4:31 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন

ইয়ানূর রহমান : যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য ঘোষিত এডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণির বিতর্কিত নিয়োগ ও তার পদ বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। এই বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এক বিশাল ও অভূতপূর্ব মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণসংলগ্ন যশোর-বেনাপোল মহাসড়কে এ প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নবগঠিত সভাপতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে এমন একজন ব্যক্তিত্বকে বসানো উচিত, যার সামাজিক গ্রহণযোগ্যতা, শিক্ষাবান্ধব মনোভাব এবং সর্বস্তরের মানুষের আস্থা রয়েছে। কিন্তু তানজির ইসলাম খান কণিকে সভাপতির চেয়ারে বসানোয় পুরো এলাকায় চরম বিতর্ক ও চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

বক্তারা তার বিরুদ্ধে গুরুতর রাজনৈতিক ও ব্যক্তিগত অভিযোগ এনে বলেন বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়ন আওয়ামী লীগ সরকারের আমলে নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী সাবেক এসপি মাহাবুদের পক্ষে তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক প্রচারণা ও চাটুকারিতায় লিপ্ত ছিলেন।

এছাড়া তিনি নিজে বাদী হয়ে উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় একাধিক নিরীহ ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছিলেন।

একজন দলকানা ও বিতর্কিত ব্যক্তিকে শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ দেওয়ায় প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।

বক্তারা সাফ জানিয়ে দেন,শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বিতর্কিত ও রাজনৈতিক সুবিধাভোগী ব্যক্তির স্থান হতে পারে না। তারা অবিলম্বে এই বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তানজির ইসলাম খান কণির পদ বাতিলের জোর দাবি জানান। একইসাথে, একজন সৎ, যোগ্য, শিক্ষানুরাগী ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রতি আকুল আহ্বান জানান।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, শার্শা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আতিয়ার রহমান, প্রভাষক সালাউদ্দীন, সাংবাদিক মীর ফারুক হাসান,মোখলেস হোসেন, স্থানীয় ব্যবসায়ী লতিফুল, তানভীর, মনোয়ার হোসেন সাকিব ও আল আমিন প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ আগস্ট যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহা: এনামুল কবীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তানজির ইসলাম খান কণিকে বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকেই স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভের আগুন জ্বলছিল, যা আজকের মানববন্ধনের মাধ্যমে রাজপথে ফেটে পড়ে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page