November 19, 2026, 2:34 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোরের সন্ত্রাসী পিচ্চি রাজা অস্ত্র-গুলি-মাদকসহ আটক

ইয়ানূর রহমান : যশোরে পুলিশের অভিযানে রোববার গভীর রাতে শহরের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী রাজা তার সহযোগীকে আটক হয়েছে। এ সময় একটি অস্ত্র, ১০০ পিস ইয়াবা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, থানার এসআই সালাউদ্দিন খানের  একটি টিম শহরের ষষ্টিতলাপাড়া রেলগেট প্রাইভেট স্ট্যান্ডের কালাম এর চায়ের দোকানের সামনে থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা ও তার সহযোগী জসিম উদ্দিনকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটক পিচ্চি রাজার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, ছিনতাই, বিস্ফোরকসহ ১৫টি মামলা রয়েছে। রাজা ওরফে পিচ্চি রাজা (২২) শহরের রেলগেট কলাবাগান এলাকার মুজিবুর রহমানের ছেলে ও জসীমউদ্দীন
(২২ ) শহরের রেলগেট পশ্চিম পাড়ার নাজিম উদ্দিনের ছেলে। পিচ্চি রাজা ও জসিমের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page