October 8, 2026, 4:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

যশোরের হরিদাসপুর-বেনাপোল দিয়ে তিন বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠাল ভারত

ইয়ানূর রহমান : ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) দিয়ে তিন বাংলাদেশি নারীকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (১২ আগস্ট ২০২৬) ভারতের Bureau of Immigration, Haridaspur-এর নথি অনুযায়ী, পৃথক দুটি হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়। এ সময় উভয় দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রথম দফায় একজন বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়। নথিতে তার নাম রিয়া খাতুন। তার বাবার নাম রফিকুল ইসলাম। তার বাংলাদেশের ঠিকানা সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাকডাঙ্গা গ্রাম।

তার কাছে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন, ভারত থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং এফআরআরও মুম্বাইয়ের ইস্যুকৃত এক্সিট পারমিট ছিল। বুধবার দুপুরে হরিদাসপুর আইসিপিতে তাকে বাংলাদেশি ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, দ্বিতীয় দফায় আরও দুই বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠানো হয়। তারা হলেন—শিলাপি এবং সিমলা খাতুন।

শিলাপির বাবার নাম আবদুর রউফ মুন্সি। তার ঠিকানা নড়াইল জেলার কালিয়া থানার পেরোলী বাজার এলাকার জামরিলডাঙ্গা গ্রাম। অপরদিকে সিমলা খাতুনের বাবার নাম হাসেম সরদার। তার ঠিকানা পাবনা জেলার আটঘরিয়া থানার গারুরী, ডাকঘর ফৈলজানা।

নথি অনুযায়ী, এই দুই নারীকে বুধবার ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা) হরিদাসপুর আইসিপিতে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

হরিদাসপুর ইমিগ্রেশন কর্তৃপক্ষ, বিএসএফ এবং সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তারা তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। বাংলাদেশে তাদের গ্রহণ করেন বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সীমান্তরক্ষী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভারতীয় ইমিগ্রেশন ব্যুরোর নথিতে তিনজনকেই নিজ নিজ দেশে ফেরত পাঠানোর (Repatriation) প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের তথ্য উল্লেখ করা হয়েছে।



Our Like Page