October 9, 2026, 7:01 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা

যশোর প্রতিনিধি, ইয়ানূর রহমান : শোকের মাস আগস্ট উপলক্ষে যশোর শহরে কালো পতাকা হাতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (২ আগস্ট) শহরের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে কালো পতাকা বহন করে নেতাকর্মীরা নিউমার্কেট এলাকা থেকে পালবাড়ির দিকে যান। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শোভাযাত্রার আয়োজনের সঙ্গে যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহির সংশ্লিষ্টতার কথা প্রচার রয়েছে। তবে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। একদল যুবক একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

 

ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page