October 9, 2026, 9:38 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

যশোরে চেয়ারম্যান শামীম রেজা আটক

Oplus_16908288

ইয়ানূর রহমান : যশোরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ডিবি পুলিশ চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজাকে আটক করেছে। আটক শামীম রেজা যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে।

ডিবি পুলিশের এসআই কামাল তপসীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুর ১ টার দিকে শামীম রেজাকে আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে রাজারহাট রামনগর পিকনিক কর্নারের পাশে একটি গরুর খামারের সামনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ১৮০ থেকে ২০০ নেতাকর্মী মশাল মিছিল ও সরকারবিরোধী স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।

এ ঘটনার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। শামীম রেজা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারি ছিলেন। গত ইউনি নির্বাচনে দল থেকে মনোনয়ন না দিলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে দলীয় প্রার্থী যশোর জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণবিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নুকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page