October 25, 2026, 3:49 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পলাতক শক্তির কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাদক সংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছি : আইজিপি ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জন নিহত নারায়ণগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার নিয়মিত বেতন পরিশোধ না করায় কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী : ইরানের প্রেসিডেন্ট মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলকে ৪৪ কোটি ৩০ লাখ ডলার অনুদান দিলেন ইলন মাস্ক যশোরে ছাত্রলীগ নেতা সোহান আটক
এইমাত্রপাওয়াঃ

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল

ইয়ানূর রহমান : যশোর শহরের ধর্মতলার কারবালা কবরস্থানে এক বৃদ্ধের মরদেহ দাফনে বাধা দেয়াকে কেন্দ্র করে স্বজনদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির মত ঘটনা ঘটেছে।

শনিবার জোহর নামাজের পর সিতারামপুর গ্রামের আবুল কালাম আজাদের মরদেহ দাফনের সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদের মরদেহ দাফনের প্রস্তুতির সময় তাঁর ভাগনী মাসুমার স্বজনেরা দাফনে বাধা দেন। তাঁদের দাবি, সম্পত্তির ক্ষেত্রে মাসুমাকে বঞ্চিত করা হয়েছে।

তবে আবুল কালাম আজাদের অন্য স্বজনেরা এ দাবি অস্বীকার করেন বলেন, যে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে, সেটি আবুল কালাম আজাদ নিলামের মাধ্যমে নিজে ক্রয় করেছিলেন। এছাড়া তাঁর বাবার মৃত্যুর পর পারিবারিক সম্পত্তি ভাইবোনদের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছিল।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় মরদেহ সামনে রেখে স্বজনদের বিরোধ দেখতে কবরস্থানে উৎসুক মানুষের ভিড় জমে।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একপর্যায়ে দাফনে বাধা দেওয়া পক্ষ ঘটনাস্থল ত্যাগ করলে আবুল কালাম আজাদের মরদেহ কারবালা কবরস্থানে দাফন করা হয়।

ঘটনাটি নিয়ে স্বজন ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁদের কেউ কেউ বলেন, সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে তা পারিবারিক সমঝোতা বা আইনি প্রক্রিয়ায় সমাধান করা যেতে পারে। তবে মৃত ব্যক্তির দাফনকে কেন্দ্র করে এমন বিরোধ সৃষ্টি হওয়া দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

আজকের বাংলা তারিখ

  • ২৫শে অক্টোবর, ২০২৬
  • ১০ই কার্তিক, ১৪৩৩
  • ১৩ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page