October 17, 2026, 7:37 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরে প্রণোদনার ধান-পাট বীজ ও সার পেলেন ২ হাজার ৭২০ জন কৃষক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোর সদর ও বাঘারপাড়া উপজেলার ২ হাজার ৭২০ জন কৃষক সরকারি প্রণোদনার অংশ হিসেবে ধান ও পাটের বীজ এবং সার পেয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১ হাজার ৪৩০ জন প্রান্তিক কৃষকের মধ্যে আউশ ধান ও পাটের বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে যশোর সদর উপজেলায় তিনশ’ জনকে এক কেজি করে পাট বীজ, পাঁচ কেজি করে এমওপি সার এবং এক হাজার ১৩০ জনকে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি (ডাই এ্যামোনিয়া ফসফেট) ও ১০ কেজি করে এমওপি (মিউরিয়েট অব পটাশ) সার দেওয়া হয়। ২০২৪-২৫ অর্থবছরে উফসী আউশ ধান ও পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের  মধ্যে  এসব বীজ ও সার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।

এর আগে বুধবার দুপুরে বাঘারপাড়া উপজেলার এক হাজার দুইশ’ ৯০ জন কৃষকের মধ্যে বিনামূল্যের বীজ ও সার বিতরণ করা হয়। বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার।

এবারের মৌসুমে বাঘারপাড়া উপজেলার নয়শ’ ৭০ জন কৃষককে ৫ কেজি করে উফসী আউশ ধানের বীজ, ১০ কেজি করে ড্যাপ ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া তিনশ’ ২০ কৃষককে এক কেজি করে পাটের বীজ, ৫ কেজি করে ড্যাপ ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page