April 4, 2026, 2:01 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যশোরে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে লিটন (৩০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ জুন) রাত ১০টার দিকে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সীমান্ত ঘেষা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন দুর্গাপুর গ্রামের আজগারের ছেলে। লিটন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী ছিলেন বলে জনিয়েছেন বিএনপি নেতারা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে দুর্গাপুর গ্রামের বাজারে একটি চায়ের হোটেলে বসেছিলেন লিটন। এ সময় হঠাৎ লিটনের ওপর হামলা চালায় দর্বৃত্তরা। এক পর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। তার ডাক-চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।

দুবৃর্ত্তদের হামলায় লিটনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাভারন সার্কেলের সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান।

এদিকে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, নিহত লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী। পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা লিটনকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page