February 21, 2026, 12:37 pm
শিরোনামঃ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জেলার অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে শুক্রবার সন্ধ্যায়  বিদ্যুতস্পৃষ্ট হয়ে সুব্রত দাস (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মৃত সুব্রত দাস ধোপাদী গ্রামের পশুপতি দাসের ছেলে। সে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুব্রত দাস  নিজ বাড়িতে বিদ্যুতের হোল্ডারে বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়।তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক অথই সাহা বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সুব্রত’র মৃত্যু হয়েছে।
অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) হরষিত রায় জানান, এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী দায়ের হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page