September 24, 2026, 11:06 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

যশোরে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ১ জন আটক

ইয়ানূর রহমান : যশোরের ডিবি পুলিশ গত রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর চাচড়া শিব মন্দির এলাকা থেকে দুটি গান ও অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধারসহ ইকবাল নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক
ইকবাল (৩৮)শহরতলীর চাচড়া দাড়িপাড়া এলাকার মৃত মোহর আলীর ছেলে।

যশোর ডিবি পুলিশের ওসি রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে যশোর ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান ,এসআই আরিফুল ইসলাম ,এসআই রাজেশ কুমার দাস ,এএস আই নাজমুল ইসলাম, এএসআই আমিরুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটি টিম চাচড়া শিব মন্দির এলাকায় থেকে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেন ।পরে তার স্বীকারোক্তি মতে তার বাড়ির পাশের একটি কলাবাগান থেকে ওয়ান শুটার গান ও বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরীর প্রায় ১০ রকম সরঞ্জাম উদ্ধার করেন। উদ্ধার
হওয়া সরঞ্জাম গুলো অস্ত্র তৈরির বিভিন্ন কাঠামো বলে ডিবি পুলিশের ইনচার্জ রুপন কুমার সরকার জানান।আটক ইকবাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক সেবী ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। ইকবালের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page