November 19, 2026, 4:03 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক

ইয়ানূর রহমান : যশোর শহরের টিবি ক্লিনিক এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চার রাউন্ড পিস্তলের গুলি, এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ (মাদক) ও নগদ ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করেছে । এ সময় তিনজনকে আটক হয়েছে।

আটকৃতরা হলেন, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার শহিদুল তালুকদার (৩৪) ও সুজন তালুকদার (২৭) ও ঝন্টু খাঁ (২৮)।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, থানার ওসি কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার গভীর রাতে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানের সময় একটি ঘর থেকে তিনজনকে আটক করা হয়। পুলিশের ভাষ্য, সেখানে তারা মাদক সেবনের আসর বসিয়েছিলেন। ঘটনাস্থল থেকে এক বোতল ভারতীয় উইনসেরেক্স কফ সিরাপ এবং আটক শহিদুল তালুকদারের হেফাজত থেকে চার রাউন্ড পিস্তলের গুলি ও নগদ ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page