November 16, 2026, 6:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক ; কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান সীমান্ত অপরাধ প্রতিরোধে ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির মাইকিং ; সতর্ক থাকার আহ্বান ঝিনাইদহের মহেশপুরে অভিভাবক সমাবেশ ; কিশোরীদের প্রশিক্ষণ ও ঋণের চেক বিতরণ যশোরের বেনাপোল বন্দরে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক যশোরের শার্শার সন্ত্রাসী তোতার নামে সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিক মনিকে হুমকির প্রতিবাদে তীব্র নিন্দা ; সন্ত্রাসীকে আটকের দাবি যশোরে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি ; নৌযান চলাচল বন্ধ যশোরে ওয়ান শুটারগান কার্তুজসহ ১ জন আটক বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী পাচার হওয়া সম্পদ উদ্ধারে বাংলাদেশের অভিজ্ঞতা নেই, ২ বছর ধরে শিখছি : উপদেষ্টা ফরহানুল পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন ; দলগুলোর সঙ্গে সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে : ইসি
এইমাত্রপাওয়াঃ

যশোরে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি ; নৌযান চলাচল বন্ধ

ইয়ানূর রহমান : যশোরের অভয়নগরে ভৈরব নদের নওয়াপাড়া-শংকরপাশা এলাকায় লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে বিশ্বাসবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে বাল্কহেডে থাকা তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেন। দুর্ঘটনার পর থেকে ওই পথে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে খুলনাগামী ‘এমভি মারুফ-১’ নামের একটি লাইটার জাহাজের ধাক্কায় ‘লামিয়া শরীফ’ নামের বালুভর্তি বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা তিনজন কর্মীকে স্থানীয়রা উদ্ধার করেন। পরে ধাক্কা দেওয়া জাহাজটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডুবে যাওয়া বাল্কহেডের কর্মী গোলাম রাব্বি জানান, ভোরে ঘন কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা এমভি মারুফ-১ নামের লাইটার জাহাজটি উল্টো পথে এসে তাঁদের বাল্কহেডের বাঁ পাশে ধাক্কা দেয়। এর কয়েক মিনিটের মধ্যেই বাল্কহেডটি নদীতে ডুবে যায়। তবে তাঁরা তিনজনই সুস্থ রয়েছেন।

তিনি আরও জানান, নড়াইলের কালিয়া উপজেলা থেকে ১১ হাজার ঘনফুট বালু নিয়ে বাল্কহেডটি নওয়াপাড়া নদীবন্দরের চেঙ্গুটিয়া এলাকার একটি ডিপোতে যাচ্ছিল।

অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর থেকে ওই পথে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারের পাশাপাশি নৌযান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই নভেম্বর, ২০২৬
  • ২রা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page