November 19, 2026, 4:03 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

ইয়ানূর রহমান : শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ্য গাঁজা সেবন ও এলাকায় শান্তিশৃঙ্কলা ভঙ্গের অপরাধে হোসেন আলী (৫২) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে মোবাইল কের্টের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার হোসেন আলী শার্শা উপজেলার যাদবপুর সাতক্ষীরা মোড়ের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহীনের ছোট ভাই।

 

শার্শা থানা পুলিশ জানায় অবৈধ্য গাজা সেবন ও এলাকায় শান্তিশৃঙ্কলা ভঙ্গের অপরাধে হোসেন আলীকে গ্রেফতার করা হয়। তাৎক্ষনিক তাকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়। স্থানীয়রা জানায় বিগত প্রায়২০ বছর ধরে হোসেন আলী গাঁজার ব্যবসা করে আসছে। সে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত নাভারন – সাতক্ষীরা মহা সড়কে বাসের হেলফার, সুপারভাইজার ও চালকদের কাছে বিশেষ কায়দায় বিড়ি ও সিকারেটের মাধ্যমে গাঁজা বিক্রি করে আসছে। কয়েকবার কেজি কেজি গাঁজা নিয়ে হোসেন আলী বিজিবি ও ডিবি পুলিশের হাতে ধরা পড়লেও তার ভাইি সাংবাদিক হওয়ায় কৌসল খাটিয়ে তাকে ছাড়িয়ে নেই ।

 

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার ওসি শামিনুল হক জানান, শার্শা থানা পুলিশ কতৃক চলমান বিশেষ অভিযানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আনতে গোপন সূত্রে খবর পেয়ে নাভারন সাতক্ষীরা মোড় থেকে হোসেন আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page