October 27, 2026, 1:46 pm
শিরোনামঃ
রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যশোরে শিশুকে ধর্ষণের চেষ্টাকারীকে গণপিটুনি

সানজিদা আক্তার শান্তনা : যশোরের সদর উপজেলায় এক শিশুকে ধর্ষণের চেষ্টাকারী সরোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। সরোয়ার সদর উপজেলার লেবুতলা দক্ষিণ পাড়ার বাসিন্দা। মঙ্গলবার (২০
ডিসেম্বর) দুপুরে উপজেলার লেবুতলা ইউনিয়নে কাঠাল বাগানে এ ঘটনাটি ঘটেছে। গণপিটুনিতে আহত সরোয়ার এখন যশোর জেনারেল হাসপাতালে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

প্রতাক্ষদর্শী ও পুলিশ জানায়, লেবুতলার এক শিশুকে ফুসলিয়ে কাঠাল বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সরোয়ার। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এসে সরোয়ারকে গণপিটুনি দেয়। পরে তাকে  যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আলমঙ্গীর হোসেন বলেন, সরোয়ারকে আটক করে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page