September 9, 2026, 4:21 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক

ইয়ানূর রহমান : শার্শায় স্কুল পড়ুয়া ৩য় শ্রেণীর ছাত্রী প্রতিবেশি লম্পট মকছেদ আলী কতৃক ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়েরের ১ঘন্টার মধ্যে অভিযুক্ত ধর্ষক আটক হয়েছে।

মামলার বিবরনে জানা যায়, শার্শার মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রি গত ১২ আগষ্ট বিকাল ৪টায় ক্লাস শেষে বাড়ীতে আসে। পরে সে আসামি মকছেদের বাড়ীর পাশে খেলতে যায়। এ সময় লম্পট মকছেদ তাকে টাকা দেবার কথা বলে বাড়ীর পার্শবর্তী একটি মাছের ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানেই ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ঐ ছাত্রী কান্নাকাটি শুরু করলে তার হাতে ২০টাকা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়। বাড়ীতে এসে ভিকটিম কয়েকদিন পরে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশি এক খালার কাছে সব ঘটনা খুলে বলে। এ ঘটনা তার বাবা মা জানতে পেরে ১৯ আগষ্ট বুধবার আইনী সহায়তা পাওয়ার জন্য থানায় এসে লিখিত এজাহার দাখিল করেন।

পুলিশ জানায়, মামলা নথিভুক্ত হওয়ার পরপরই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাক আহামেদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালা করে তথ্য প্রযুক্তির সহায়তায় এ দিন রাত ৩টায় শার্শা থানার মহিষা এলাকা হতে এজাহার নামীয় আসামি মহছেদ আলিকে আটক করে।

ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page