September 30, 2026, 5:11 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক

ইয়ানূর রহমান : যশোরে মঙ্গলবার বিকেলে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস বাস থেকে দুই নারী মাদক ব্যবসায়িকে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোরের সদস্যরা আটক করেছে। আটককৃতরা হলেন, বাঘারপাড়া উপজেলার দরাজহাট মধ্যপাড়া এলাকার আবু বাক্কারের স্ত্রী মনজুরা ওরফে মনজুরা বুড়ি ও একই এলাকার রিজাউল করিমের স্ত্রী মোছা. শিউলি বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী ঢাকা মেট্রো-ব ১২-৫৩১৭ নম্বরের ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে তল্লাশি চালানো হয়। অভিযানে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

অধিদপ্তরের দাবি, তাদের কাছ থেকে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page