October 8, 2026, 2:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক 

ইয়ানূর রহমান : যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যের একটি চৌকস দল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটককৃত ওসমান গনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে।

বিজিবি জানায়, তল্লাশিকালে আটক ওসমান গনির শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ওসমান গনি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে স্বর্ণের বারগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার রোধে বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page