March 31, 2026, 7:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

যাকাত ফান্ড শক্তিশালী হলে দারিদ্র্য বিমোচন সহজ হবে : ধর্ম প্রতিমন্ত্রী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ধর্ম  প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান বলেছেন, যাকাত ফান্ড তথা যাকাত বোর্ডকে শক্তিশালী করা সম্ভব হলে এ দেশ থেকে দারিদ্র বিমোচন করা সহজ হবে।
তিনি বলেন, যাকাত বোর্ডের ইতিহাসে গত  রমযান মাসে সর্বোচ্চ  প্রায় ১০ কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব হয়েছে। যাকাত ব্যবস্থাপনাকে আরো সুশৃঙ্খল করার লক্ষ্যে ইতোমধ্যে সরকার ‘যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২৩  জাতীয় সংসদে পাস করেছেন। তাই যাকাত ফান্ডকে শক্তিশালী করে গড়ে তোলা সকলের নৈতিক দায়িত্ব।
আজ ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ সভাকক্ষে জাকাত বোর্ড আয়োজিত ‘দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জাকাত ফান্ড-এর কার্যক্রম আরো শক্তিশালী করতে জাকাত বোর্ডের সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোঃ শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page