March 16, 2026, 12:31 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

যারা মানবাধিকারের কথা ব‌লে তারাই বঙ্গবন্ধুর খু‌নি‌দের আশ্রয় দি‌চ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরা‌ষ্ট্র ও কানাডায় অবস্থানরত জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের আত্মস্বীকৃত খু‌নি রা‌শেদ চৌধুরী ও নূর চৌধুরীকে বিভিন্ন অ‌জুহা‌তে ফি‌রি‌য়ে দেওয়া হ‌চ্ছে না ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে গাছের চারারোপণ কর্মসূচির আয়োজন শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নে এমন মন্তব্য ক‌রেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, বঙ্গবন্ধুর  ৫ খুনির মধ্যে তিনজনের অবস্থান জানা নেই। তবে দুই খুনির একজন কানাডায়, আরেকজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আমরা এ দুই খুনিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। তবে তারা বিভিন্ন অজুহাতে তাদের ফেরত দিচ্ছে না।

তি‌নি ব‌লেন, সব তথ্য দেওয়ার পরেও খুনিদের ফেরত না দেওয়া তাদের জন্য লজ্জার। আর আমাদের জন্য দুঃখজনক।

মন্ত্রী বলেন, আমরা তাদের তথ্য ঠিকই দিয়েছি। কিন্তু তারা এখনও খুনিদের ফেরত দেয়নি। এটা খুবই দুঃখের বিষয়। এটি নিয়ে তারা কখনো কথাও বলে না, খুনিদের আশ্রয় দিয়েছে। যারা মারা গেছে তাদের মাগফিরাত কামনা করি। খুনিগুলো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ওইসব দেশের সরকারের প্রোটেকশনে।

ড. মো‌মেন অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, যারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারাই খুনিদের আশ্রয় দিচ্ছে। কানাডা তাদের আদালতের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিচ্ছে না।

এর আগে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ ১৬ সদস্যের স্মরণে ১৬টি গাছের চারারোপণ করা হয়।  কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page