February 21, 2026, 8:21 pm
শিরোনামঃ
মাগুরা কাশিয়াডাঙ্গা গ্রামে দিনে দুপুরে মারধর, টাকা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বন্দুকের গুলিতে ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে বৃহস্পতিবার একটি বাসভবনে বন্দুক হামলায় দুজন নিহত এবং আরেকজন আহত হয়েছে এবং সে হাসপাতালে ভর্তি রয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

লেকউড পুলিশ বিভাগ জানায়, কলোরাডো রাজ্যের রাজধানী ডেনভারে দক্ষিণপশ্চিমে অবস্থিত লেকউড সিটিতে স্থানীয় সময় বেলা ১১ টা ৫২ মিনিটে বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ ওই বাসভবনে যায়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘এজেন্টরা ঘটনাস্থলে পৌঁছে সেখানে তিনজন পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।’

খবরে বলা হয়, ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। অন্য দুজনকে হাসপাতালে নেওয়া হলেও তাদের একজন মারা যায়। তৃতীয় জনের বেঁচে থাকার আশা করা হচ্ছে।

বিবৃতিতে বলা, ‘যদিও বন্দুক হামলার শিকার হওয়া এ তিন পুরুষের মধ্যে সম্পর্কের প্রকৃতি এখনো জানা যায়নি। তবে এটা স্পষ্ট যে কোন না কোনভাবে তারা একে অপরের পরিচিত ছিল।’

গোয়েন্দারা ধারণা করছেন, এই বন্দুক হামলায় চতুর্থ পক্ষ জড়িত রয়েছে যারা পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

পুলিশ জানায়, চতুর্থ পক্ষেরও কেউ গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এ বন্দুক হামলার ব্যাপারে জোরালো তদন্ত চলছে। সূত্র: বাসস

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page