September 29, 2026, 2:41 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১১৯ কিলোমিটার গতিবেগে ‘হিলারি’র আঘাত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হিলারি’ আঘাত হেনেছে। হিলারি আঘাত হানার আগে রবিবার ঝড়টি মেক্সিকো অতিক্রম করে। সতর্কতা জারি করা হয়েছে বড় ধরনের হড়পা বানের।

এই মৌসুমি ঝড়ের আঘাতে ‘প্রাণঘাতী’ বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। ক্যালিফোর্নিয়ায় বন্যার পাশাপাশি ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসে গত ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মেয়র কারেন বাস একে ‘নজিরবিহীন আবহাওয়া’ বলে মন্তব্য করে বলেছেন, ‘সবাই নিরাপদ থাকুন, বাড়িতে থাকুন, সচেতন থাকুন। লস অ্যাঞ্জেলেসের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে। মৌসুমি ঝড় হিলারির আঘাতের সময় জরুরি পরিষেবা চালু রাখার জন্য কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

এর আগে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় ১১৯ কিলোমিটার গতিবেগে আঘাত হানে হিলারি। ঝড়ে সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  সূত্র:  বিবিসি

 

আজকের বাংলা তারিখ



Our Like Page