October 2, 2026, 10:16 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে ৬ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বেশ কিছু অংশে ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৯ ডিসেম্বর) ঘূর্ণিঝড়টি আঘাত হানে। টেনেসির রাজধানী নাশভিলের উত্তরাঞ্চলীয় শহরতলীতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বাকি তিনজনের মধ্যে দুজন প্রাপ্ত বয়স্ক এবং এক শিশুর মৃত্যু হয়েছে ক্লার্ক্সভিলে শহরে।

শহরের মেয়র জো পিটস জরুরি অবস্থা জারি করেছেন। একই সঙ্গে সেখানে রোববার পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। জো পিটস বলেন, এটি একটি বিধ্বংসী পরিস্থিতি। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের জন্য আমাদের হৃদয় ব্যথিত। যে কোনো পরিস্থিতিতে লোকজনের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এদিকে মন্টগোমেরি কাউন্টি সরকার বলছে, ঘূর্ণিঝড়ের পর আশেপাশের এলাকা থেকে আরও ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন।

কাউন্টির মেয়ার ওয়েম গোল্ডিং বলেন, এটা আমাদের কমিউনিটির জন্য একটি দুঃখজনক দিন। যারা অসুস্থ এবং যারা প্রিয়জন বা স্বজন হারিয়েছে এবং বাড়ি-ঘর হারিয়েছে তাদের জন্য আমাদের প্রার্থনা রইল।

ঘুর্ণিঝড়ের কারণে প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শনিবার টেনেসিতে ঘূর্ণিঝড়ের একাধিক সতর্কতা জারি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page