September 9, 2026, 4:09 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশসহ ৩৮ দেশ ; দিতে হবে ১৫ হাজার ডলার জামানত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশসহ ৩৮ দেশকে যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে এসব দেশের নাগরিকদের অবশ্যই ১৫ হাজার ডলার জামানত দিতে হবে।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশসহ ৩৮টি দেশের ভ্রমণকারীদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হবে।

বন্ডের সর্বোচ্চ যে পরিমাণ, তা প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার পর্যন্ত এ তালিকায় মোট ৩৮টি দেশ ছিল।

পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী, নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর ক্ষেত্রে এ নীতি আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর জারি করা পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি বি১/বি২ ভিসার জন্য যোগ্য হন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে তাকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই বন্ডের অঙ্ক নির্ধারণ করা হবে।

বন্ড ভিসাধারীরা নির্ধারিত তিনটি বিমানবন্দর দিয়ে প্রবেশ করতে পারবেন। এগুলো হলো—বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর।

আবেদনকারীদের মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পে.গভ (Pay.gov)–এর মাধ্যমে বন্ডের শর্তে সম্মতি জানাতে হবে।

এ নীতি পররাষ্ট্র দপ্তরের একটি পাইলট কর্মসূচির আওতায় গত আগস্টে প্রথম চালু করা হয়। তখন কয়েকটি দেশকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছিল।

ভিসা বন্ড তালিকায় থাকা দেশগুলো হলো—

আলজেরিয়া (২১ জানুয়ারি ২০২৬), অ্যাঙ্গোলা (২১ জানুয়ারি ২০২৬), অ্যান্টিগুয়া ও বারবুডা (২১ জানুয়ারি ২০২৬), বাংলাদেশ (২১ জানুয়ারি ২০২৬), বেনিন (২১ জানুয়ারি ২০২৬), ভুটান (১ জানুয়ারি ২০২৬), বতসোয়ানা (১ জানুয়ারি ২০২৬), বুরুন্ডি (২১ জানুয়ারি ২০২৬), কাবো ভার্দে (২১ জানুয়ারি ২০২৬), মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (১ জানুয়ারি ২০২৬), কোট দিভোয়ার (২১ জানুয়ারি ২০২৬), কিউবা (২১ জানুয়ারি ২০২৬), জিবুতি (২১ জানুয়ারি ২০২৬), ডোমিনিকা (২১ জানুয়ারি ২০২৬), ফিজি (২১ জানুয়ারি ২০২৬), গ্যাবন (২১ জানুয়ারি ২০২৬), গাম্বিয়া (১১ অক্টোবর ২০২৫), গিনি (১ জানুয়ারি ২০২৬), গিনি-বিসাউ (১ জানুয়ারি ২০২৬), কিরগিজস্তান (২১ জানুয়ারি ২০২৬), মালাউই (২০ আগস্ট ২০২৫), মৌরিতানিয়া (২৩ অক্টোবর ২০২৫), নামিবিয়া (১ জানুয়ারি ২০২৬)।

এছাড়া নেপাল (২১ জানুয়ারি ২০২৬), নাইজেরিয়া (২১ জানুয়ারি ২০২৬), সাও টোমে ও প্রিন্সিপে (২৩ অক্টোবর ২০২৫), সেনেগাল (২১ জানুয়ারি ২০২৬), তাজিকিস্তান (২১ জানুয়ারি ২০২৬), তানজানিয়া (২৩ অক্টোবর ২০২৫), টোগো (২১ জানুয়ারি ২০২৬), টোঙ্গা (২১ জানুয়ারি ২০২৬), তুর্কমেনিস্তান (১ জানুয়ারি ২০২৬), টুভালু (২১ জানুয়ারি ২০২৬), উগান্ডা (২১ জানুয়ারি ২০২৬), ভানুয়াতু (২১ জানুয়ারি ২০২৬)
ভেনেজুয়েলা (২১ জানুয়ারি ২০২৬), জাম্বিয়া (২০ আগস্ট ২০২৫) ও জিম্বাবুয়ে (২১ জানুয়ারি ২০২৬)।

উল্লেখ্য, ভিসা বন্ড হলো একধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে; যেন তাঁরা ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page